বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়া, ঢাকার হাওয়া আজও ‘ভালো’

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বায়ুদূষণের শীর্ষ স্থানে অবস্থান করেছে আজ সোমবার (৩১ আগস্ট), এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও ভারত দূষণের তালিকায় দশের মধ্যে রয়েছে। তবে শরতে বর্ষার প্রভাব থাকায় ঢাকা শহরের বাতাসের মান আজও ‘মাঝারি বা ভালো’।

সকাল ১১টা ০৩ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক বা একিউআই স্কোর ৭৫। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোরকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ১৯তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।

ঢাকার চেয়ে আজ দক্ষিণ এশিয়ার দুই শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে ভারতের দিল্লি বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’,শহরটির একিউআই স্কোর ২৮০ নিয়ে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া ১২৩ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহরের বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’  পর্যায়ে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি বা ভালো’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত