নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপনের জন্য ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয় সরকার মন্ত্রী শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।