বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের মানুষ খুবই পরিশ্রমী। এই দেশের উন্নয়নে আমরা কাজ করতে চাই। সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সাথে থাকবো।

ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান এবং ২শ বছরের পুরনো এশিয়ার সর্ববৃহৎ আমগাছ পরিদর্শনকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের আমগাছ ও সীমান্তের নিটলডোবা গ্রামে সমতলের চা বাগান পরিদর্শন করেন। তিনি চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেন এবং নিজে শ্রমিক সেজে বাগানে চা এর পাতা তোলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা । 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আমি সমতলে চা কখনো দেখিনি। এই প্রথম বাংলাদেশে সমতলে চা চাষ দেখে সীমাহীন খুশি হয়েছি। আরও খুশি হয়েছি এত পুরনো আমগাছ দেখে। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।

রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি স্থানীয় ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সুলতান টি ও ঐতিহাসিক আমগাছের গুরুত্ব সম্পর্কে অবগত হন।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত