চলচ্চিত্র অঙ্গনকে ভালোবাসি, শ্রদ্ধা করি : পপি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পুরনো মন্তব্য ঘিরে সমালোচনার মুখে নীরবতা ভাঙলেন পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা পাপমোচন সংক্রান্ত বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে উল্লেখ করে স্পষ্ট জানান, চলচ্চিত্রে অভিনয়কে তিনি কখনই পাপ বা অসম্মানজনক মনে করেন না।

বর্তমানে স্বামী আদনান ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে সংসারী হলেও রুপালি পর্দার ফেলে আসা দিনগুলোকে ভীষণ মিস করেন পপি। এই অভিনেত্রী জানান, এখনো সিনেমাকে শ্রদ্ধা ও ভালোবাসেন। ভবিষ্যতে প্রযোজনায় আসা এবং নিজের বায়োপিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত