সিসিইউতে জ্বালানিমন্ত্রী টুকু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা তানভীর হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জরুরি বিভাগ থেকে জ¦ালানিমন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে আসেন। মন্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে কি না বা তিনি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন কি না, সে বিষয়ে তানভীর হোসেন নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও তিনি কোনো তথ্য দিতে পারেননি। বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকও মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার তথ্য দিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত