মেসির এক ইনস্টাগ্রাম পোস্টেই শেষ ‘সর্বকালের সেরার’ বিতর্ক!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অর্জন লিপিবদ্ধ করতে আক্ষরিক অর্থেই যেন প্রয়োজন পুরো এক বইয়ের। তবে সেটিই কি-না গোটা বিশ্ব দেখে ফেলল স্রেফ একটি রেস্তোরাঁর রসিদে! অবাক হবার কিছুই নেই। এতে কেবল মেসির পুরো ক্যারিয়ারের ঝলকটাই আসেনি, শেষ লাইনে মিলিয়ে দিয়েছে একটি বহু কাক্ষিত উত্তরও। কে সর্বকারের সেরা ফুটবলার!

আন্তর্জাতিক ফুটবলকে সদ্য বিদায় জানানো আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একটি নতুন ইনস্টাগ্রাম পোস্ট ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই প্রশ্নটিই। ‘গোট’ বা সর্বকালের সেরার বিতর্ক কি তবে পাকাপাকিভাবে শেষ হয়ে গেল?

মেসির নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি প্রখ্যাত ব্র্যান্ডের মনস্তাত্ত্বিক ও নান্দনিক বিজ্ঞাপনী ভিডিওতে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান এক অসম্ভব সুন্দর রসিদের মতো তুলে ধরার পর থেকেই ফুটবলপ্রেমীদের মনে এই প্রশ্নটি জোরালোভাবে উঁকি দিচ্ছে।

‘মিকেলব আল্ট্রা’র সেই বিশেষ প্রচারণায় কোনো গতানুগতিক পণ্যের হিসাব ছিল না; বরং রসিদের কাগজে ফুটিয়ে তোলা হয়েছিল আলবিসেলেস্তের জার্সিতে মেসির দুই দশকের রূপকথার মতো পথচলা। যেখানে সযত্নে স্থান পেয়েছে ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ, ১২৫টি গোল এবং ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার মতো সোনালী ট্রফি জয়ের ইতিহাস।

শুধু তাই নয়, বিশ্বমঞ্চে ছয়টি ভিন্ন আসরের ২১টি গোল, ২৩টি জয় আর কোটি ভক্তের হৃদয় জয় করার পরিসংখ্যানগুলো যেন এক অদ্ভুত ঘোরে আটকে রাখে ফুটবল অনুরাগীদের। আর ওই ভিডিওর একেবারে শেষাংশে রসিদের নিচে ভেসে ওঠা বড় হরফের ‘গোট ডিবেট সেটেলড’ অর্থাৎ সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক: মীমাংসিত।

গত দুই দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চলা চিরন্তন এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যক্তিগত পরিসংখ্যানের পাশাপাশি ৩৬ বারের মুখোমুখি লড়াইয়ে মেসির সামান্য এগিয়ে থাকা কিংবা দীর্ঘ অপেক্ষার পর কাতারে বিশ্বজয়ের হাসি হাসা; সবমিলিয়ে ইতিহাসের সেরা কে, তার এক অদৃশ্য সিলমোহর যেন বসে গেল।

আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানার পর প্রচ্ছদের এই নান্দনিক বিজ্ঞাপনটি কেবল একটি ব্র্যান্ডের প্রচার নয়, বরং ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকার মুকুটটি কার মাথায় স্থায়ীভাবে শোভা পাচ্ছে, তা যেন আরও একবার স্পষ্টভাবে মনে করিয়ে দিল বিশ্ববাসীর কাছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত