রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

 ‘আন্তর্জাতিক চাপ তৈরি করতে না পারলে বাংলাদেশের পক্ষে এই সমস্যার সুরাহা করা এককভাবে সম্ভব হবে না।’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

রোহিঙ্গা সমস্যা আদত আরও ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী আয়োজিত 'আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্রান্ডিং' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানটি সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী শামা বলেন, ১০ বছর হয়ে গেছে, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যা, বাট ইট ইজ নট বাংলাদেশস প্রবলেম। দ্য প্রবলেম ওয়াজ নট ক্রিয়েটেড বাই বাংলাদেশ, দ্যাট ইজ দ্য রোহিঙ্গা ইস্যু।

তিনি বলেন, এই রোহিঙ্গা ইস্যু নিয়েও এবার ইউএনজিএ-তে একটা সেশন হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমাদের এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কথা বলছি, বাট আদতে এই সমস্যাটা আরও ঘনীভূত হয়েছে।

জটিলতার কারণ তুলে ধরতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেহেতু ওই বর্ডারের ওই পারে মিয়ানমার সরকার, আরকান আর্মি বিভিন্ন ভাগে বিভক্ত, স্টেক হোল্ডাররা—বিভিন্ন দেশের ওখানে স্টেক আছে; সেই জায়গাটা চিন্তা করে আমাদের রিজিওনাল যেই কমপ্লিকেশনটা তৈরি হয়েছে ওখানে, আন্তর্জাতিক চাপ তৈরি করতে না পারলে বাংলাদেশের পক্ষে এই সমস্যার সুরাহা করা এককভাবে সম্ভব হবে না।

এর আগে আলোচনার শুরুতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ইউএনজিএ তে এবার সভাপতিত্ব করবে বাংলাদেশ। তাই জলবায়ু তহবিলের অর্থ পেতে বাংলাদেশের জোরালো অবস্থান নেওয়ার সুযোগ রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত