ভোলায় ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

ভোলার বোরহানউদ্দিনে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. জসীম উদ্দীন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল মন্নানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আব্দুল মন্নান টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তিনি মো. বাদশা মিয়ার ছেলে।

বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় আব্দুল মন্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত