বিদ্যুৎস্পৃষ্টে হাতিয়ার ছাত্রদল নেতার মৃত্যু 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২নং চানন্দি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তিনি মারা যান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এর আগে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন এবং তার শরীর আশঙ্কাজনকভাবে পুড়ে যায়।
বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো সুযোগ-সুবিধা না নিয়ে তিনি নিজে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এলাকায় তিনি একজন পরিশ্রমী ও কর্মঠ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত