কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করা হয়।

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার মোছা. আলিভা শারমিন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। সেগুলো যাচাই-বাছাই শেষে সঠিক পাওয়া গেলে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল ৫টা ১২ মিনিটে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান।

একটি মামলায় গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হয়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত