ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের পরিচালনায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. সাইফুল ইসলাম খান, অধ্যাপক ডা. এম. এ. বাকী, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাকিবুন্নাহার তামান্না ও আফসানা আক্তারসহ ডাকসু ও ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।