মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের প্রয়াত কালাচাঁন বেপারীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের আমতলার গ্রামের হেবু শেখের মার্কেটের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এসময় দেলোয়ার হোসেনকে আটক করলে তার কাছে সমুদয় ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতপর ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২ শিশুর পেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার