মেঘনায় ভেসে এল কিশোরীর মরদেহ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মামুনের মাছঘাট সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় জানায়, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে মামুনের মাছঘাট এলাকায় নদীর তীরে আটকে যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কিশোরীর পরিচয় শনাক্ত এবং তার পরিবারের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত