চট্টগ্রাম নগরে বাসা থেকে মোস্তাক আহমেদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হালিশহর ছোটপুল ব্রিকফিল্ড গলির বাসা থেকে বুধবার ( ৯ সেপ্টেম্বর) রাতে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোস্তাক আহমেদ (৬৫) ওই এলাকার বাসিন্দা।
বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়ে হালিশহর থানার পুলিশ জানায়, স্ত্রী কর্মস্থল থেকে ফিরে এসে স্বামীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মোস্তাক আহমেদের কোনো কাজকর্ম করতেন না। তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করতেন বলে জানায় পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মোস্তাকের দুই স্ত্রী। প্রথম সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে আছে। তারা থাকেন দেওয়ানহাট এলাকায়। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মোস্তাক ছিলেন হালিশহরে ভাড়া বাসায়। দ্বিতীয় সংসারে সন্তান নেই। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।