জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এ আমন্ত্রণপত্র পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শায়রুল কবির খান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আমি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রেস বিভাগের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমার সুযোগ ও সামর্থ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হওয়া এবং দায়িত্ব পালন করা। জাতিসংঘের অধিবেশনে যেতে পারলাম কি পারলাম না, তার চেয়ে বড় বিষয় দেশ ও দলের কল্যাণে সাংবাদিকদের সঙ্গে যে বন্ধুত্ব ও ভালোবাসা, এটাই আমার জন্য আশীর্বাদ। আমি সবার কাছে দোয়া চাই, যেন এই বিশ্বাস ধরে রাখতে পারি।