মুন্সীগঞ্জে ৬০০ ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ মো. শরীফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার শরীফ হোসেন সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২ টার  দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের উপকন্ঠ নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের টিম। এসময় ওই গ্রামের আব্দুর রহিম মাদবরের বসতঘরের সামনে থেকে শরীফ হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে সমুদয় ইয়াবা ও  ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।  অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত