পিকনিকে গিয়ে নৌ দুর্ঘটনার শিকার হয়ে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকি (২৭)। তার খোঁজ এখনও মেলেনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকি শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।
জানা গেছে, শুক্রবারে আনুমানিক ১৩০ জনের বেশি যাত্রী নিয়ে পিকনিকের নৌকাটি কুষ্টিয়া থেকে ফিরছিল। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে হার্ডিং ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা কয়েকজন যাত্রী ছিটকে নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে নিখোঁজ হওয়া ওহাব মিয়া, লিটন হোসেন ও সোহাগ উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে ছাত্রদল নেতা রকিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে রাকিবুল ইসলাম রকির নিখোঁজের ঘটনায় তার পরিবারে মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রকিকে জীবিত উদ্ধারের জন্য একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারীসহ নিখোঁজ ৪
ভোলায় নদীর পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২