ডেভিড ইমনের সহযোগী টেস্টার মোবারক গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ডেভিড ইমনের সহযোগী মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল তাকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ফটিকছড়ি থেকে টেস্টার মোবারককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, টেস্টার মোবারক কারাবন্দী সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের ব্যবহার ও আধিপত্য বিস্তারের অভিযোগ আছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের মাধ্যমে পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনছে। ডেভিড ইমনকে গ্রেপ্তারের আগে গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ ও নজরদারি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত