৭৮তম এমি অ্যাওয়ার্ডস

‘উইডোজ বে’র বাজিমাত, ম্যাথিউ রাইসের ইতিহাস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

জমকালো আয়োজনে অুনষ্ঠিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে টেলিভিশনের সবচেয়ে বড় এই পুরস্কারের আসর। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে বাজিমাত করল অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। হাস্যরসাত্মক ধারাবাহিক বিভাগে সেরা হওয়ার পাশাপাশি অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্যসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে ধারাবাহিকটি। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস—দুই আয়োজন মিলিয়ে সিরিজটি পেয়েছে ১৪টি পুরস্কার। 

এছাড়া একই সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য সেরা কমেডি অভিনেতা নির্বাচিত হয়েছেন ম্যাথিউ রাইস। এর মধ্য দিয়ে নতুন ইতিহাসও গড়েছেন তিনি। সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাইস। একই আসরে দুই ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হওয়া তার জন্য বিশেষ অর্জন। অন্যদিকে সাতটি করে পুরস্কার জিতে আলোচনায় রয়েছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য প্রিট’ এবং সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘ডিএফটি সেন্ট লুইস’। পাশাপাশি এইচবিওর চিকিৎসাবিষয়ক নাট্যধারাবাহিক ‘দ্য পিট’ পেয়েছে সাতটি পুরস্কার। সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পাওয়া ধারাবাহিকটিই নাট্যধারাবাহিক বিভাগে সেরা হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো প্রধান অভিনেতার পুরস্কার জিতেছেন নোয়া ওয়াইলি। সীমিত বা সংকলনধর্মী ধারাবাহিক বিভাগে সাতটি পুরস্কার জিতে ‘ডিটিএফ সেন্ট লুইস’ও দারুণ সাফল্য পেয়েছে। এ ধারাবাহিকের জন্য পার্শ্ব অভিনেতা ডেভিড হারবার ও পার্শ্ব অভিনেত্রী লিন্ডা কার্ডেলিনিও পুরস্কার পেয়েছেন।

‘উইডোজ বে’-এর হয়ে পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন কেট ও’ফ্লিন এবং পার্শ্ব অভিনেতা বিভাগে স্টিফেন রুট। সিরিজটির নির্মাতা কেটি ডিপোল্ড জিতেছেন সেরা কমেডি চিত্রনাট্যের পুরস্কার। পরিচালনায় পুরস্কার পেয়েছেন হিরো মুরাই। এই বছরের সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিরিজ ছিল এইচবিওর মেডিকেল ড্রামা ‘দ্য পিট’। মোট ২৫টি মনোনয়নের বিপরীতে সিরিজটি জিতেছে সাতটি পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য পিট’। সিরিজটির প্রধান অভিনেতা নোয়া ওয়াইলও টানা দ্বিতীয়বার জিতেছেন ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার।

এবারের এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ তারকা মারিস্কা হারগিটে। হাস্যরস, সংগীত পরিবেশনা এবং দ্রুত পোশাক পরিবর্তনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখেন তিনি। এমনকি অনুষ্ঠানের একটি বিশেষ ‘এসভিইউ’ ঘরানার স্কিটে টেলর সুইফটকেও হাজির করতে সক্ষম হন মারিস্কা। সব মিলিয়ে এবারের এমিতে নতুন ও পুরোনো দুই ধরনের সিরিজই দারুণ সাফল্য পেয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত