ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৩৭ মামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯৩৭ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮ টি বাস, ৯ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজিসহ মোট ৩৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬ টি বাস, ৫৪ টি ট্রাক, ৪৬ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজিসহ ও ১৫১ টি মোটরসাইকেলসহ মোট ৪৫২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩ টি বাস, ৯ টি ক্যাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৬ টি বাস, ২২ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ২৭০ টি মোটরসাইকেলসহ মোট ৬১৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩ টি বাস, ১৫ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ২৭১ টি মোটরসাইকেলসহ মোট ৬৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৬৪৬ টি গাড়ি ডাম্পিং ও ৪০১ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত