বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে এমআইএসটির সাফল্য

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের ৭৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত ৫০টি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শনের জন্য উপস্থাপিত হয়। এর মধ্যে এমআইএসটির ৬টি প্রকল্প স্থান পায়, যা একক কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অংশগ্রহণ। এছাড়া এমআইএসটির দুটি প্রকল্প সেরা ১০-এর মধ্যে স্থান করে নিয়েছে, যা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ এমআইএসটির এ সাফল্য দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। একই সঙ্গে এ অর্জন এমআইএসটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকা-কে আরও উৎসাহিত করবে এবং জাতীয় উন্নয়নে প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত