জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে। এবারের আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।   

ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ বি ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ মার্চ সি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ডি ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা হবে। এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্মে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সময়সূচি চূড়ান্ত করা হয়।   

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আয়োজনের দায়িত্বে রয়েছে পবিপ্রবি। সভায় নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।   

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত