চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন, জরিমানা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ অভিযানে একটি বেকারিকে জারিমানা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং খাবারে ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহারের প্রমাণ পাওয়ায় মায়ের দোয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে একাধিক অনিয়মের চিত্র উঠে আসে। এর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শ্রমিকদের স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতার অভাব, খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না থাকা এবং কারখানার মেঝে অপরিষ্কার অবস্থায় রাখা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন চন্দনাইশ থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত