ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খানসহ একঝাঁক তারকা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম

আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ‘ইভাঞ্জেল চার্চ সেন্টার’-এ বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এর আসর। এবারের আসরের মূল আকর্ষণ বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। ২০২১ সালে ১৯তম আসরের পর দীর্ঘ চার বছর বিরতি দিয়ে আবারও এই জমকালো মঞ্চে ফিরছেন তিনি।

অনুষ্ঠানের আয়োজক সূত্র জানায়, মেগাস্টার শাকিব খান অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মাননা গ্রহণ ও প্রদান করার পাশাপাশি বিশেষ পারফরম্যান্সেও অংশ নেবেন।

‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধানে এবার প্রথম উপস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে আছেন শারমিনা সিরাজ সোনিয়া। তাকে সহায়তা করছেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান। শাকিব খানের পাশাপাশি এতে চঞ্চল চৌধুরী, রিজিয়া পারভীন, এস আই টুটুল, তমা মির্জা, নিরব, স্পর্শিয়া, দীঘি ও শিরীন শিলাসহ একঝাঁক তারকা উপস্থিত থাকবেন।

সংগীত, চলচ্চিত্র ও নাটকসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা তারকাদের পুরস্কৃত করা হবে এ আয়োজনে। বিনোদন অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নিউ ইয়র্কের এই আসরটি বিগত দিনগুলোর চেয়ে আরও জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য হবে বলে আশা করছেন আয়োজকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত