রাজধানীতে নেত্রকোনা-১ আসনের আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন।

মোস্তাক আহমেদ রুহী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মারধর, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে একাধিক মামলা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত