শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন বিবি উপজেলার আঐ গ্রামের মৃত লেবু মিয়ার স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, বয়সজনিত কারণে ইয়াসিন বিবি কানে কম শুনতেন। বৃহস্পতিবার দুপুরে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুপুর আড়াইটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সাতগাঁও এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের ধাক্কায় নিহত হন। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত