পর্দার বাইরে এবার শিশু-কিশোরদের জন্য হচ্ছে ‘ছোটকাকু’ উৎসব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরেই আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।

চ্যানের আই’-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে ‘সাংবাদিক সমীপে ছোটকাকু উৎসব’ এই প্রতিপাদ্যে সংবাদ সম্মেলন দুই দিনব্যাপী উৎসবের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাননো হয়, আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ছোটকাকু উৎসব’ অনুষ্ঠিত হবে। দুই দিনের এই আয়োজনে থাকবে মজাদার প্রতিযোগিতা, পুরস্কার, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান।

আয়োজনটি নিয়ে ‘ছোটকাকু উৎসব’-এর অন্যতম আয়োজক সানাউল আরেফিন বলেন, ‘বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা দুই দিনের পুরো আয়োজনটি রেখেছি। তারা যেন খুব সুন্দর কিছু নিয়ে ঘরে ফিরতে পারে।’

ছোটকাকুর ১৫ বছরের টেলিভিশন যাত্রার কথা তুলে ধরে তারিক আনাম খান বলেন, ‘১৫ বছর ধরে ‘ছোটকাকু’ নাটক হিসেবে প্রচার হচ্ছে, এটা অবশ্যই অনেক দারুণ খবর। দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’ নিয়ে যে আয়োজন রাখা হয়েছে, সেখানে সবাই শিশু-কিশোরদের নিয়ে আসুন, তাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করুন।’

বইয়ের পাতার ছোটকাকুকে পর্দায় প্রাণ দিয়েছেন গুণী অভিনেতা আফজাল হোসেন। ১৫ বছর ধরে চরিত্রটির সঙ্গে তার পথচলা। সংবাদ সম্মেলনে ছোটকাকুর সঙ্গে যুক্ত হওয়ার গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘ছোটকাকু চরিত্রে আমি ১৫ বছর ধরে অভিনয় করেছি, আর আমি অভিনয় করি চল্লিশ বছর ধরে। ছোটকাকু চরিত্রে যখন অভিনয় শুরু করি, তখন অভিনয় থেকে আমি প্রায় বাইরে চলে গেছি। আমাকে অভিনয় আর তখন আকর্ষণ করছিল না ‘

তিনি বলেন,‘আমরা বলেছি যে সবাই ছোটদের সাহিত্য করতে করতে বড় হয়েছি, মনে হয়েছে আমাদের এই পর্যায়ে এসে ছোটদের জন্য আমরা কিছুই করছি না। সেই দায় থেকেই ১৫ বছর ধরে ‘ছোটকাকু’ করে চলেছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছোটকাকুর স্রষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ ছোটকাকুর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত