ডেঙ্গু ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ৬ এবং হামের উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৬৭২ জন। মৃত্যু হয়েছে ২৩৯ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৪২ জন। চলতি মাসের ২৯ দিনে ৪১ হাজার ৮২৬ জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৪২ জনের। হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত পাঁচজনের মধ্যে ঢাকা ৩, চট্টগ্রাম ও সিলেটে একজন করে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৫৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের।

সর্বশেষ সর্বাধিক পঠিত