‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

‘বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ।’ 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এটি বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউপিএলের কার্যালয়ে তালা দেওয়া এবং কর্মীদের তুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযাগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়।

তিনি লেখেন, বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। 

এ সময় সরকারকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও লেখেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এভাবে বই বিক্রয়ে বাধা প্রদান, এমনকি বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। এখন এসব নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত