গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

গোপালগঞ্জে ইমাম রেজা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি তাকে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইমাম রেজা (১৮) বরিশাল সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে জহিরুল মৃধার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।

স্বজনদের অভিযোগ, ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ। ইমামের মৃত দেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তারা।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত