চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪০

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৩৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৪জন। শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩২৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন। পরোয়ানামূলে ৭৯ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ৩৯ জন রয়েছেন।

ডিআইজি আরও জানান, নিয়মিত ও অন্যান্য মামলায় ৩১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০টি মাদক মামলা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৭ হাজার ১৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রেঞ্জের বিভিন্ন জেলায় শুক্রবার অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ছয়জন, কুমিল্লায় দুইজন, চাঁদপুরে একজন, নোয়াখালীতে দুইজন, লক্ষ্মীপুরে একজন এবং খাগড়াছড়িতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত