গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

গাজীপুরের পুবাইলের মাঝুখান এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রবিবার (৪ আক্টোবর) বেল ১টার  দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে নির্বাপনের কাজ চলছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, গাজীপুরের মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুন লাগে। সেখানে রোলার, প্লাস্টিক, বিভিন্ন কাগজ গুদামজাত করা ছিল। রবিবার দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপনের কাজ চলছে।

তিনি আরও জানান, দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে দুজন শিশু ছিল আগুন লাগার পরপরই তারা বেরিয়ে গেছে বলে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 



সর্বশেষ সর্বাধিক পঠিত