সিংড়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ১ কেজি শুকনো গাঁজাসহ মো. জিহাদ আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জিহাদ আলী গোটিয়া গ্রামের মো. ছিয়াজ উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই মো. বেল্লাল হোসাইন, এএসআই মো. মোজাম্মেল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গোটিয়া গ্রামে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ জিহাদ আলীকে আটক করে। অপর তিনজন কৌশলে পালিয়ে যায়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত