আসছে টানা ৫ দিনের ছুটি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে থাকা ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানা গেছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।

এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। তবে মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই দিনও সরকারি ছুটি থাকবে। ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবরের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত