ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত এক

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনুমান ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে নিমতলা আন্ডারপাসের সামনে সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত