মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন মাদারীপুর সদর উপজেলার ১ নম্বর শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির দুই ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং মাদারীপুর পৌরসভার ১ নম্বর শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। 

এ সময় তিনজনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু নাঈম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত