চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক কোম্পানি 'ডিপি ওয়ার্ল্ড'-এর হাতে তুলে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিচার্জে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় নেতা মনীষা চক্রবর্তী এবং ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
বিক্ষোভকালে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন অভিযোগ করেন, ‘এই চুক্তি জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার শামিল।’
অন্যদিকে, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মারজিয়া প্রভা এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের পথ ধরে বর্তমান বিএনপি সরকারও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চাপের কাছে নতি স্বীকার করে এই বিতর্কিত চুক্তি সম্পাদন করেছে।
ঘটনার প্রতিবাদে বামপন্থি সংগঠনগুলো সন্ধ্যায় পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে মশাল মিছিলের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম লাঠিচার্জের কথা অস্বীকার করে জানান, সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানোয় পুলিশ বিক্ষোভকারীদের কেবল সরিয়ে দিয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে