রূপায়ণ সিটি উত্তরার স্থাপত্যশৈলী, আবাসন পরিকল্পনা, সবুজায়ন, উন্মুক্ত স্থান, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) একদল শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়টির আর্কিটেকচার বিভাগে অধ্যয়নরত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এনএসইউর শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় আসেন।
তাদের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল একটি আধুনিক ও পরিকল্পিত আবাসিক কমিউনিটির স্থাপত্য পরিকল্পনা, সবুজায়ন, উন্মুক্ত স্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং কমিউনিটি লিভিং সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা। এ সময় তারা রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং এর পরিকল্পিত নগরায়ণ, আবাসিক ভবন, সবুজ পরিবেশ, বিনোদন সুবিধা ও সামগ্রিক কমিউনিটি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।
রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.)। প্রকল্পের পরিকল্পনা, সুযোগ-সুবিধা ও কমিউনিটি লিভিং ধারণা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্থপতি মিথুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, আরডিএস।
এনএসইউর আর্কিটেকচার বিভাগের শাহরিয়ার ইকবাল রাজ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান, এবং স্থপতি অধ্যাপক মাহবুবুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত পরিবেশ ও কমিউনিটি ধারণার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন।
তারা উল্লেখ করেন, ভবিষ্যতের আবাসন পরিকল্পনায় স্থাপত্য ও নান্দনিকতার পাশাপাশি সবুজ পরিবেশ, উন্মুক্ত স্থান, নিরাপত্তা, সামাজিক যোগাযোগ এবং পরিবারের জীবনমানকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, যা রূপায়ণ সিটি উত্তরায় বিদ্যমান।
রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষ মনে করেন, দেশের ভবিষ্যৎ স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের সঙ্গে এ ধরনের সরাসরি অভিজ্ঞতা ও মতবিনিময় বাংলাদেশের ভবিষ্যৎ আবাসন ও নগর পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখবে।