ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত আরও তিন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।  একই সময়ে নতুন করে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

মৃত ব্যক্তিরা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪৫ বছর বয়সী মরিয়ম।

হাসপাতালের তথ্য অনুযায়ী, মিনহাজ ও হারিছা বেগমের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মরিয়ম ডেঙ্গুর পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত