গৌরীপুরে আ.লীগের ঝটিকা মিছিল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণে ময়মনসিংহের গৌরীপুরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে জুমার পর ময়মনসিংগ-কিশোরগঞ্জ মহাসড়কের চর শ্রীরামপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এসময় মিছিল থেকে বিক্ষুব্ধরা মিথ্যা মামলা প্রত্যাহার, ভূয়া ট্রাইবুনাল বাতিল, রাজবন্দীদের মুক্তি, আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার, সার, বিদ্যুৎ, গ্যাস, নিরাপত্তা সংকট সমাধান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীনে নেতৃত্বে মিছিলটি নেতৃত্বে দিতে দেখা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত