সাবেক সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী  ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কাজী গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত