রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করেছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।