রিয়াদগামী ইউএস-বাংলার সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। নতুন সময়সূচি না পাওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধ করা হয়েছে।

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ কারণে এ রুটে চলাচলকারী সংস্থাটির বিএস৩৮১ ও বিএস৩৮২ ফ্লাইটের যাত্রা সাময়িকভাবে বন্ধ থাকবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে, ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে এয়ারলাইনসটি। ফ্লাইটের অবস্থা, পুনরায় টিকিট বুকিং এবং সর্বশেষ তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভ্রমণে সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। পাশাপাশি যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

যেকোন সহযোগিতায় যোগাযোগ করুন:-
09613713605, 13605
+88 01 777 777800-806

সর্বশেষ সর্বাধিক পঠিত