ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু; আক্রান্ত লাখ ছাড়াল

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) রোগটিতে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৬৭ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০৭ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে হয়ে গেল ১ লাখ ১১ হাজার ৪৪২ জন।  সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন শিশু এবং দুজন প্রাপ্ত বয়স্ক। 

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত