আজ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে তাপমাত্রা পরিবর্তনেরও কোনো আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 
 
আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত