সুপারম্যান লিটনের বিশ্বরেকর্ড, এবাদতের স্যালুট

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম

আবার এবাদত হোসেন। আবার লিটন দাস। দ্বিতীয় ইনিংসে তৃতীয়বারের মতো বাংলাদেশকে উইকেট এনে দিলেন এবাদত হোসেন। লিটন এই টেস্টে আবারও নিলেন দুর্দান্ত ক্যাচ। এই দুজনের কারণেই ইকরাম ও আতালের ৬৬ রানের জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ লান্চের ঠিক আগে।

 

৩৩ রান করে ফিরেছেন ইকরাম। এবাদতের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইকরাম। ডান দিকে সুপারম্যানের মতো ঝাপিয়ে তা নিয়ে বিশ্বরেকর্ড গড়েন লিটন। এক টেস্টে সেন্চুরি, ফিফটির সংগে ৯ ডিসমিসালের কীর্তি আর কারো নেই।

 ওই উইকেটই টেস্টের পন্চম দিনের লান্চের আগে একমাত্র শিকার বাংলাদেশের। 

৪ উইকেটে ২০৩ রান আফগানিস্তানের। এখনো

২৭৭ রান দরকার তাদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত