বরুড়ায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বরুড়া থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত দুজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত চারজন রয়েছেন।

জিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন মুড়িয়াড়া গ্রামের রহমান মিয়া ওরফে রাফসান এবং মধ্য লক্ষ্মীপুর গ্রামের সুমন হোসেন। সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমান ওরফে খোকন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস, চোত্তাপুকুরিয়া গ্রামের রাশিদা বেগম এবং এগারোগ্রাম গ্রামের ফাতেমা বেগম।

গ্রেপ্তার ব্যক্তিরা বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত