শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল—
১. ৯ম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)
-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি
-নিরাপত্তা কর্মকর্তা: ৩টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
-হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি
-সহকারী প্রোগ্রামার: ৩টি
-সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রিয়): ১৫টি
-সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি
-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি
-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি
-সহকারী প্রকৌশলী (পুর): ৩টি
২. ১০ম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)
-সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি
-সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
-সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি
-সহকারী অপারেশন অফিসার: ৩টি
-সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি
-উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১টি
-উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ-
-পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না:
নবম গ্রেড-
-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
-সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক, পুর) এবং কারিগরি কর্মকর্তা পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না।
দশম গ্রেড-
এই গ্রেডের সব পদের (সহকারী প্রশাসনিক, সহকারী নিরাপত্তা, সহকারী হিসাব/অর্থ, সহকারী অপারেশন, সহকারী বাণিজ্যিক, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী) ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
সুযোগ-সুবিধা ও শর্তাবলি-
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে। একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ৩ বছর চাকরি করতে হবে।