হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭৭ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৮৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮২ জন, বরিশালে ৬৪ জন, খুলনায় ৪৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত