আড়াইহাজারের ৩৭ মন্দিরে অনুদান দিলেন আজাদ এমপি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে উপজেলার ৩৭টি মন্দিরে অনুদান দেয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। প্রধান বক্তা ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল।

উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে দুর্গাপূজা উদযাপনে মন্দিরগুলোর জন্য অনুদান দেয়া হয়। অনুদান প্রদানের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতার পাশাপাশি স্থানীয় মন্দিরগুলোর ধর্মীয় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করা হয়েছে।




সর্বশেষ সর্বাধিক পঠিত